বিনোদন

ভক্তদের গাছ লাগাতে বললেন সালমান

সালমানের উপস্থিতিতে গাছ লাগানোর কর্মসূচি, বৃক্ষরোপণ উৎসব।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানসহ অন্যান্যরা গাছ লাগাচ্ছেন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা সালমান খান বুধবার অংশ নিয়েছেন ‘গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ’-এ। অভিনেতা একটি চারা গাছ লাগিয়েছেন রামোজি ফিল্ম সিটিতে। ভক্তদেরও গাছ লাগানোর জন্য অনুরোধ করেছেন সেখানে।

রামোজি ফিল্ম সিটিতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবির শুটিং করছেন সালমান। সেখানেই গাছ লাগিয়ে ‘গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ’-এ অংশ নিলেন অভিনেতা। সেই সাথে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘গাছ লাগানো খুবই ভালো কাজ। জানিনা কেন মানুষ গাছ কাটায় বেশি আগ্রহী। মানুষ যখন বেড়ে ওঠে তখন তার গাছ লাগানো উচিত। গাছ ও মানুষের মাঝে যেই বন্ধন, তা খুবই গুরুত্বপূর্ণ।’

অভিনেতা আরো বলেন, ‘সবারই বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেয়া উচিত এবং চারা গাছ বেড়ে না ওঠা পর্যন্ত ঠিক মতো যত্ন নেয়া উচিত।’

গাছ লাগানোর সময় সালমানের সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ এবং গ্রিন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সন্তোষ কুমার এবং শুটিং কর্মীরা। সাংসদের এই উদ্যোগের দারুণ প্রশংসা করেন বলিউড অভিনেতা।

বিষয়:কাভি ঈদ কাভি দিওয়ালি বলিউড রামোজি ফিল্ম সিটি সালমান খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…