চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিকান্দার’-এর সাড়ে তিন মিনিটের ঝড়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৫
বিনোদন
A A
সিকান্দার সিনেমার মূল চরিত্রের দৃশ্য, শক্তিশালী মুখাবয়ব ও অস্ত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। এই ঈদেও তিনি আসছেন নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। যেখানে প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ৩০ মার্চ। তার আগেই রবিবার (২৩ মার্চ) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিকান্দারের ট্রেলার।

এদিন বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলারের। ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের সিকান্দারের ট্রেলারে সালমান খানকে দেখা গেছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। তার স্ত্রীর চরিত্রে দেখা গেল রাশমিকা মান্দানাকে। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।

ট্রেলারের শুরুতে দেখা গেল সালমানের অ্যাকশন। দুর্দান্ত সব অ্যাকশনে ঘায়েল করেছেন শত্রুদের। ডায়ালগবাজি ও তীব্র অ্যাকশনে সমৃদ্ধ ট্রেলারটি আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার কথা মনে করিয়ে দেয়।

Banglabid

এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। তার মুখে শোনা গেল গরমাগরম অনেক সংলাপ, যা শুনে দর্শক হাততালি দিতে বাধ্য। এই যেমন, ‘না বুঝে এক শ ভুল করলেও ক্ষমা পেতে পারো, কিন্তু ইচ্ছা করে একটা ভুল করলেও কোনো মাফ নেই’।

এদিকে ট্রেলার প্রকাশ্যে আসার পর দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লেখেন, ‘প্রথম দিন প্রথম শো-র জন্য অপেক্ষা করতে পারছি না’। আর একজন লেখেন, ‘সালমান খান তার ঈদের উপহার সিকান্দার নিয়ে হাজির!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সালমানের ভক্তরা এর জন্য অপেক্ষা করছিল! এটা হিট হবেই!’

সালমান ও রাশমিকা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেলারবলিউডরাশমিকা মান্দানাসালমান খানসিকান্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT