বিনোদন

সালমানের সঙ্গে এক ছবিতে ভাগ্যশ্রী-ভূমিকা

চ্যানেল আই অনলাইন সংবাদে সালমানের সঙ্গে ভাগ্যশ্রী-ভূমিকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের সঙ্গে ভাগ্যশ্রী-ভূমিকা ছবিতে দেখা যাচ্ছে, যেখানে তারা একসঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে থাকছেন তার দুই প্রাক্তন নায়িকা, এমনটাই শোনা যাচ্ছে। ভাগ্যশ্রী এবং ভূমিকা চাওলাকে দেখা যেতে পারে এই ছবিতে।

সালমানের ‘ম্যানে প্যায়ার কিয়া’ আর ‘তেরে নাম’ ছবির নায়িকা ভাগ্যশ্রী এবং ভূমিকা। দুটি ছবিই দর্শকের মনে এখনও গেঁথে আছে। এই নায়িকাদের সঙ্গে সালমানের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক। কিন্তু এরপরে আর একসঙ্গে দেখা যায়নি তাদের। এতদিন পর আবার এই দুই নায়িকার সালমানের সঙ্গে কাজ করার খবরে ভক্তদের উত্তেজনা বেড়ে গেছে বহুগুণে।

সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ শুরু থেকেই নানা কারণে খবরে। বিশেষ করে ছবির কাস্টিং নিয়ে বারবার খবরে এসেছে এই ছবি। আয়ুষ শর্মা প্রথমে ছিলেন এই ছবির সঙ্গে। পরে তিনি বেরিয়ে যান। শেহনাজ গিল এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন। সব শেষ শোনা যাচ্ছে সালমান তার দুই প্রাক্তন নায়িকার কাজ করতে চলেছেন এই ছবিতে। তবে এই দুই নায়িকা অতিথি চরিত্রে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি প্রথমে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামে পরিচিত ছিল। এরপরে শোনা গিয়েছিল ছবির নাম হবে ‘ভাইজান’। চূড়ান্ত নাম ‘কিসি কা ভাই, কিসি কা জান’।

এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। আগামী বছরের ঈদ-উল-ফিতরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয়:কিসি কা ভাই কিসি কি জান ভাগ্যশ্রী ভূমিকা চাওলা সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…