রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে। তবে এটি নির্বাচনে যাওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নয়। যেন সুষ্ঠুভাবে ভোট হয়, সেই আস্থা তৈরিতে সংশ্লিষ্টরা কাজ করবে বলে আশা করি।
চুন্নু আরও বলেন, বড় দুই দল সমোঝতা করলে কমিশন চাইলে ভোট পেছাতে পারে।
৩০০ আসনেই ভোট করার সিদ্ধান্ত আছে বলে জানান তিনি।







