চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের মধ্যে অধিনায়কের সব গুণাবলী আছে: সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১১, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন অধিনায়ক হিসেবে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে। সফরের মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। দুই সিরিজে ৭ টি-টুয়েন্টির আগে ছোট সংস্করণে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, অধিনায়ক হওয়ার সবগুণ আছে লিটন দাসের মধ্যে।

রোববার দুপুরে মিরপুরে অনুশীলনের আগে সংবাদ সম্মেলন কথা বলেছেন সালাউদ্দিন। লিটন দাসকে নিয়ে বললেন, ‘লিটনের অধিনায়ক হিসেবে যেসকল গুণাবলী থাকা দরকার, যেভাবে দলকে উদ্বুদ্ধ করা, আমার মনে হয় সেদিকে সে খুবই ভালো। সে চেষ্টা করছে কীভাবে দলকে সামনে এগিয়ে নিতে হবে।’

‘একজন অধিনায়ক কিন্তু দলকে এগিয়ে নেবে, আমরা যারা বাইরে আছি, বোর্ডে আছি, আমরা কিন্তু দল চালাব না, চালাবে অধিনায়ক এবং কোচ। তাদেরকে সমর্থন দিতে হবে, আমরা যারা আছি তারা সহযোগী। তাকে সেই স্বাধীনতা দিলে আমার মনে হয় সেও ভালো করবে।’

Banglabid

অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন বললেন, ‘অধিনায়ক কাউকে দিয়ে বানানো যায় না, এটা সহজাত প্রবৃত্তি, সবাই দায়িত্ব নিতেও পারে না। সে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, তার উপর অনেক চাপ থাকে। তাকে সেই সমর্থনটা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।’

‘লিটনকে আমরা সবাই একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, আপনাদের সাথে হয়তো কথা কম বলে। কিন্তু যারা কাছে থেকে মেশে না, তারা হয়তো ভুল ধারণা করে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের প্রতিও ছিল। বাইরে থেকে মনে হবে যে অনেককিছু সে ঠিকমতো করে না। কিন্তু একজন সতীর্থ হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।’

আগামী ১৭মে সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি গড়াবে। শেষটি হবে ১৯মে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএইপাকিস্তানবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসসাকিবসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT