চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএফএ’র বর্ষসেরা হয়ে রেকর্ড সালাহর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সালাহর হাতে ট্রফি নিয়ে উল্লাসে ভাসছেন ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়লেন লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ। প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা পুরস্কার জিতলেন মিশরীয় ফরোয়ার্ড। আগে ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি ও গ্যারেথ বেলসহ সাতজন দুবার করে সম্মাননাটি পেয়েছিলেন।

ম্যানচেস্টারে মঙ্গলবার পুরস্কার তুলে দেয়া হয় সালাহকে। ২০১৮ ও ২০২২ সালে পুরস্কারটির জন্য তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। প্রতিক্রিয়ায় ৩৩ বর্ষী সালাহ বলেছেন, ‘নিজের দিকে তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে তিনি সেরা হয়েছেন। যেখানে সালাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্লাব সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ, আর্সেনালের ডেক্লান রাইস ও নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাক।

গত মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অভিযানে সালাহ করেন ২৯ গোল। নতুন মৌসুমের প্রথম ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে গোল করায় প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭, যা তাকে সর্বকালের তালিকায় চতুর্থ স্থানে নিয়ে গেছে অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস্টারমিশরম্যানচেস্টারলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT