চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের রাজত্বে দাপট দেখাচ্ছেন প্রভাস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

ভারতসহ বিশ্বব্যাপী বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ অভিনীত নতুন ছবি ‘ডানকি’। ঠিক তার একদিন পরই মুক্তি পেল সুপারস্টার প্রভাসের বহুল প্রতীক্ষিত ছবি ‘সালার’! কেমন চলছে ছবিটি? 

‘বাহুবলী টু’র পর আর হিটের মুখ দেখেননি দক্ষিণী সুপারস্টার প্রভাস। গত কয়েক বছরে তার অভিনীত ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ এর মত সিনেমা মুক্তি পেলেও সেগুলো চরম ব্যর্থতার মুখ দেখেছে। তাই এবার প্রভাসের ভাগ্য ফেরাতে এখন একমাত্র ভরসা ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ ছবিটি।

শুক্রবার (২২ ডিসম্বের) ভারতে মুক্তি পাওয়া প্রশান্ত নীলের এই ছবিটিকে অনেকেই মনে করছেন প্রভাসের ক্যারিয়ারের ভাগ্য ফেরানোর কাঠি হিসেবে! কিন্তু একই সময়ে যে শাহরুখের ‘ডানকি’ চলছে! তাতে কি হোচট খাওয়ার সম্ভাবনা নেই?

তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। একেতো ‘ডানকি’ খুব বেশী প্রভাব ফেলতে পারেনি বক্স অফিসে, সেই সঙ্গে মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে ‘সালার’ দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই উচ্ছ্বাস উপড়ে পড়তেও দেখা যাচ্ছে।

ইতিমধ্যে ‘অলওয়েজ বলিউড’-এ সালার ছবির ‘ফার্স্ট রিভিউ’ চলে এসেছে। টুইট করে তারা জানিয়েছে, ‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে।

প্রভাস এই ছবিতে পুরোপুরি হিংস্র এক রূপে দেখা দিয়েছেন। শারীরিক ও মানসিকভাবে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। রিভিউতে আরও জানানো হয়েছে, এ সিনেমায় প্রভাসকে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে। সব মিলিয়ে সিনেমাটির সুপারহিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

Reneta

এর আগে প্রশান্ত নীলের ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজি ভারতে ঝড় তুলেছিল। সেই ছবির নায়ক ছিলেন কন্নড় তারকা যশ। যিনি ‘কেজিএফ’  ছবিটি দিয়ে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা পরিণত হয়েছেন। তাই সিনেমাপ্রেমীদের প্রশান্ত নীলের ওপর আস্থা অনেকখানি।

ডার্ক ঘরানা, লার্জার দ্যান লাইফ আর ভায়োলেন্ট ছবি নির্মাণের ব্যাপারে সিদ্ধহস্ত এই পরিচালক। আর তার সবচেয়ে বড় প্রমাণ কেজিএফ। তাই ‘সালার’কে ঘিরে ভক্তদের প্রত্যাশা একটু বেশিই।

‘সালার’ এ জুটি বেঁধে এসেছেন প্রভাস ও শ্রুতি হাসান। আরও আছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকারা। এখন দেখার বিষয়, শুক্রবার বক্স অফিসে কে এগিয়ে থাকে, ‘ডানকি’ নাকি ‘সালার’!

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশ্বরী রাওজগপতি বাবুডানকিপৃথ্বীরাজ সুকুমারনপ্রভাসরিভিউশাহরুখসালার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT