চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনেই ‘সালার’র আয়ে ধস, এগিয়ে ‘ডানকি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর ছবি, একটিতে ধূসর পটভূমিতে, অন্যটিতে মরুভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা ছিল ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ দিয়ে ব্যর্থতা ঘুচে বক্স অফিসে দাপট দেখাবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। শুরুটাও এমনই হয়েছিল তার। কিন্তু মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে দাপট দেখালেও দ্বিতীয় দিনেই রীতিমত ৬০ শতাংশ আয় কমেছে প্রভাসের  ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ ছবিটির।

মুক্তির প্রথম দিনে যেখানে শুধু মাত্র ভারতেই ছবিটির আয় ছিল ৯৫ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনেই তা কমে দাঁড়িয়েছে ৫৫ কোটি রুপিতে। ফলে ভারতে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৫০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৫০ কোটি রুপি।

এমনকি প্রভাসের অনেক ভক্ত হতাশ হয়েছেন সিনেমাটি দেখে। একজনের মত, ‘বড় পর্দায় দেখতে ভালো লাগেনি। প্রভাস এবং প্রশান্ত নীলের কাজে হতাশ হয়েছি।’ আরেকজন লিখেছেন, ‘জীবনের তিনটা ঘণ্টা নষ্ট করলাম। এত ভায়োলেন্সের অর্থ কী!’

Banglabid

এদিকে শাহরুখের ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর মত বক্স অফিসে দাপট দেখাতে পারলো না তার অভিনীত বছরের তৃতীয় ও শেষ ছবি ‘ডানকি’! ছবিটির প্রথম তিন দিনের আয় এমনটাই বলে দিচ্ছে। তবুও ভারতের ছুটির দিন আসতেই খানিকটা বাড়ল ছবিটির আয়ের গ্রাফ।

বলি মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘ডানকি’ আয় করেছে ২৯.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি ও তৃতীয় দিনে  ২৪ কোটি রুপি। ফলে ভারতে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৭৩.২ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় ১৬০ কোটি রুপি।

‘সালার’ এর গল্প দুই বন্ধুর পরস্পরের শত্রুতে পরিণত হওয়া নিয়ে। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স আর চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি রয়েছে। প্রভাসকে এই ছবিতে পুরোপুরি হিংস্র এক রূপে দেখা গেছে।প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ প্রভাস ছাড়াও আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

Reneta

অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

 

ঢাকা/এফএমএস/এনএস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডানকিপ্রভাসবক্স অফিসশাহরুখ খানসালার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT