চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের রাজনীতিতে আসার সিদ্ধান্ত তাকে ও জনগণকেই নিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের বেশ কিছু ডিজিটাল পদক্ষেপের পেছনে ছেলে সজিব ওয়াজেদ জয়ের মেধা রয়েছে। কিন্তু রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত তাকে ও দেশের জনগণকেই নিতে হবে।

দক্ষিণ এশিয়ার অন্যতম মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে পুত্র জয়ের অংশগ্রহণের ব্যাপারে তিনি তার মতামত ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘দেখুন, সে এখন বড় হয়ে গেছে। তাই, এটা তার সিদ্ধান্ত, তবে সে দেশের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ করেছি, তেমনই এই সকল স্যাটেলাইট অথবা সাবমেরিন ক্যাবল অথবা কম্পিউটার প্রশিক্ষণ, ডিজিটাল সিস্টেমের সবকিছুর ধারণাই তার মেধা থেকে এসেছে এবং আপনারা জানেন যে- সে আমাকে সহযোগিতা করছে এবং সে এটা করছে। কিন্তু সে কখনোই দল বা মন্ত্রণালয়ের কোন পদ নেয়ার কথা চিন্তা করেনি। না, সে তা করেনি।’

Banglabid

শেখ হাসিনা স্মরণ করেন যে- একবার তার দলীয় অনুষ্ঠানে কর্মীরা জয়ের দলে একটি ভূমিকা থাকার জোর দাবি জানিয়েছিল।

তিনি আরও বলেন, এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তাকে দলে যোগদানের জোর দাবি ওঠে। তখন তাকে বলি, তুমি মাইক্রোফোনে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। এবং তারপর সে তা করে।

সে বলেছে, না। আমি এই মুহূর্তে দলের কোন পদ চাই না। বরং যারা দলের জন্য কাজ করছেন, তাদের এই পদে থাকা উচিৎ। আমি কেন একটি দল দখল করব? আমি আমার মায়ের সঙ্গে আছি, আমি দেশের জন্য কাজ করছি এবং আমি তাকে সহযোগিতা করছি। আর আমি তাই করে যাব।

Reneta

শেখ হাসিনা বলেন, এটাই তার সিদ্ধান্ত। বিষয়টি এমন নয় যে, আমাকেই ওকে রাজনীতিতে নিয়ে আসতে হবে বা তাকে রাজনীতিতে আসতে রাজি করাতে হবে। না, তা নয়।

তার ছেলের রাজনীতিতে আসা উচিৎ বলে তিনি মনে করেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি জনগণের উপর নির্ভর করছে।’

শেখ হাসিনার দুই সন্তানের মধ্যে জয় বড় এবং সায়মা ওয়াজেদ পুতুল ছোট।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের ইস্যু ছিল না।

এ সময় তিনি তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়- যা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইউএনএ’তে তার বক্তৃতাকালে উল্লেখ করেন। এবং আমরা সবাই তার আদর্শ অনুসরণ করি। এবং এক্ষেত্রে আমার মতামত হচ্ছে, আমাদের নিজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে, এ ব্যাপারে মনযোগ দিতে হবে। কিভাবে তাদেরকে আরো উন্নত জীবন দেয়া যায়? এবং আমি সবসময়ই বলি যে আমাদের মাত্র একটিই শত্রু রয়েছে, আর তা হলো দারিদ্র। তাই, আসুন, আমরা দারিদ্র দূরীকরণে একসাথে কাজ করি।’

শেখ হাসিনা বলেন, তিনি সব সময় মনে করেন, শীর্ষস্থানীয় দেশগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলা উচিৎ।

তিনি আরও বলেন, ‘আমি সব সময় মনে করি যে হ্যাঁ, যদি চীন ও ভারতের মধ্যে কোন সমস্যা থাকে, তবে আমার সেখানে নাক গলানো উচিৎ নয়। আমি আমার দেশের উন্নয়ন চাই এবং নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক বিদ্যমান আছে। আমাদের অনেক দ্বিপাক্ষিক সমস্যা আছে। এটা সত্য। কিন্তু আপনারা জানেন, আমরা তার অনেকগুলো সমস্যা সমাধান করেছি।’

শেখ হাসিনা বলেন, উন্নয়নই বাংলাদেশের জন্য অগ্রাধিকার পাবে এবং দেশটি এর জনগণের উন্নয়নের জন্য যে কোন দেশের সহায়তা নিতে ইচ্ছুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই মারুফা এখন জাতীয় দলে

পরবর্তী

মোদির প্রশংসা করে প্রধানমন্ত্রী বললেন, ‘ভারত পরীক্ষিত বন্ধু’

পরবর্তী
প্রধানমন্ত্রী ও মোদির ছবি, বাংলাদেশের রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির প্রশংসা করে প্রধানমন্ত্রী বললেন, ‘ভারত পরীক্ষিত বন্ধু’

প্রধানমন্ত্রীর ভারত সফরে পানিবণ্টনসহ ৭ চুক্তি সাক্ষরের প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফরে পানিবণ্টনসহ ৭ চুক্তি সাক্ষরের প্রত্যাশা

সর্বশেষ

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT