বাংলাদেশ

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলায় সজীব ভূঁইয়ার নিন্দা

মোশাররফ করিমের ওপর হামলার প্রতিবাদে সজীব ভূঁইয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: অভিনেতা মোশারফ করিম (সংগৃহীত)।

কলকাতায় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার ১৬ জুন তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ নিন্দা জানান তিনি।

পোস্টে তিনি জানান, ২০২৪ সালের ১ আগস্ট শিক্ষার্থীদের ঐতিহাসিক ৯ দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। তার ওপর পলাতক আওয়ামীলীগের হামলা প্রমাণ করে, ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা ও সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে।

তিনি আরও জানান, “যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা নেই।”

পোস্টে সজীব ভূঁইয়া লেখেন, এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা করুন। নীরবতা ভেঙে রাষ্ট্রকে তার নাগরিকের পাশে দাঁড়াতেই হবে।

বিষয়:কলকাতা মোশাররফ করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…