যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের একটি অংশ বিক্রি করে দায়দেনা পরিশোধের উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এনসিএ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানির কর্তৃত্ব চলে গেছে বৃটিশ প্রশাসনের হাতে। এসব কোম্পানির মাধ্যমে যুক্তরাজ্যে তার বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টসহ ৩ শতাধিক প্রোপার্টি পরিচালিত হতো যার বাজার মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড।







