ফুটবল

ফুটবলের সাথে আর সম্পর্ক রাখবে না সাইফ স্পোর্টিং ক্লাব

সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবল দল মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসি ও উল্লাসে ভরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু হঠাৎ করেই সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেট দলটি। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্লাবটি।

বৈশ্বিক আর্থিক পরিস্থিতির বিবেচনায় ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব, বাফুফের কাছে এমনটাই জানিয়েছে ক্লাব কর্তারা। বুধবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক বিবৃতিতে সাইফ স্পোর্টিংয়ের ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়েছেন।

‘বাফুফে সভাপতি বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে সাইফ স্পোর্টিং জানিয়েছে তাদের যেসকল ফুটবলীয় কর্মকাণ্ড রয়েছে সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে চায়। লিগে তাদের দল রয়েছে, দ্বিতীয় বিভাগেও দল রয়েছে। এ সকল বিষয় অবতারণা করে তারা জানিয়েছে, তারা অংশ নিচ্ছে না।’

‘কারণ হিসাবে তারা উল্লেখ করেছে বৈশ্বিক ট্রেড অ্যান্ড কমার্সের পরিস্থিতির কথা। বৈশ্বিক আর্থিক পরিস্থিতির বিবেচনায় তাদের পক্ষে আর ফুটবল সংক্রান্ত কাজে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণটিই তারা হাইলাইট করেছে।’

বিষয়:বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…