আদালত

সাগর-রুনি হত্যা: চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়লো আরও ৬ মাস

সাগর-রুনি হত্যা মামলার তদন্তের জন্য সাক্ষ্যদানকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাগর-রুনি হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাগুলোকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ ১৩ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় আদালত তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ সজিব ভূঁইয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল মুশফিকুর রহিম প্রমুখ। অন‍্যদিকে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও শিশির মনির।

আদালত পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে এ মামলার বিচার আরও পিছিয়ে যেতে পারে।

২০১২ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি রাজধানীর রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে।

বিষয়:চূড়ান্ত প্রতিবেদন তদন্ত সংস্থা সাগর-রুনি হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…