আদালত

রাষ্ট্রীয় বড় ব্যর্থতায় শেষ করা যায়নি সাগর-রুনি হত্যা মামলা: শিশির মনির

শিশির মনিরের বক্তব্যের সময় সাংবাদিক ও আইনপ্রণেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশির মনিরের বক্তব্যের সময় সাংবাদিক ও আইনপ্রণেতাদের উপস্থিতি, একটি প্রেস কনফারেন্সের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রীয় পর্যায়ে বড় ব্যর্থতার কারণে ১৩ বছরেও সাগর-রুনি হত্যা মামলা শেষ করা যায়নি বলে অভিযোগ করেছেন নিহত পরিবারের পক্ষের আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রুনির ভাই নওশের আলী রোমেল দাবি করেন, তৎকালীন সরকারের সংশ্লিষ্টতার কারণে তদন্ত কাজে এগোয়নি,পরিবর্তীত পরিস্থিতিতে বিচার পাওয়ার আশা করছেন তারা।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ১১৬ বার সময় নেয়া হয়েছে। এর আগে হাইকোর্টের নির্দেশে র্য্যাবের কাছ থেকে তদন্ত যায় পিবিআই এর কাছে।

এখন এ হত্যার ঘটনায় ডিএনএ প্রতিবেদনে পাওয়া সন্দেহভাজন দুই ব্যক্তিকে খুঁজছেন তারা। এমন একটা পরিস্থিতিতে নিহত সাংবাদিকের ভাই রোবেল ও রুনির ছেলে মেঘকে সাথে নিয়ে হাইকোর্টে আসেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। সে সময় তারা পৃথক দু’টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত ছিলেন।

বিষয়:১৩ বছর আইনজীবী শিশির মনির সাগর-রুনি হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…