ফুটবল

সাফজয়ী বীরকন্যাদের প্রধানমন্ত্রীর অর্থ পুরস্কার

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাফজয়ী বীরকন্যাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাফজয়ী বীরকন্যাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের সঙ্গে উপস্থিত আছেন কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে নিজ কার্যালয়ে বীরকন্যাদের সংবর্ধনা দেন তিনি।

সাফজয়ী খেলোয়াড়-কর্মকর্তাদের আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজয়ী ২৩ খেলোয়াড়ের প্রত্যেককে ৫ লাখ ও প্রত্যেক কর্মকর্তাকে ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার দিয়েছেন।

খেলোয়াড়-কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত সেপ্টেম্বরে মেয়েদের সাফে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।

বিষয়:প্রধানমন্ত্রী মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শেখ হাসিনা সংবর্ধনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…