চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সমানে-সমান ও উপভোগ্য হবে: ভারত কোচ

আবু তাহের আবু তাহের
৯:১৭ অপরাহ্ণ ৩০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে অবশ্য লাল-সবুজের মেয়েদের সমীহ করছেন ভারত কোচ ক্রিসপিন ছেত্রী। তার মতে, বাংলাদেশের বিপক্ষে লড়াইটা হবে সমানে-সমান এবং উপভোগ্য।

রোববার ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামবে লাল-সবুজের দল। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুদল। বাঘিনীদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সকাল এবং বিকাল দুবেলা অনুশীলন করেছে ভারতীয় দল। বিকেলে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিসপিন ছেত্রী জানান এমন।

বলেছেন, ‘মালদ্বীপের ম্যাচটা একটা ভিন্ন খেলা ছিল। আমার মনে হয় ওটা মালদ্বীপের প্রথম ম্যাচ ছিল, আর বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল সম্পূর্ণ অন্যরকম খেলা। আমরা কেবল স্কোরটা দেখছি, কিন্তু বাংলাদেশও অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে।’

‘তাই শুধু স্কোরলাইনের দিকে তাকিয়ে আমরা বলতে পারি না যে এই দলটি ভালো। আমার মনে হয় আগামীকালকের ম্যাচটা একটা সমানে-সমানে এবং উপভোগ্য খেলা হবে।’

গোয়াতে দর্শক উপস্থিতি নেই বললেও চলে, এমনকি ভারত ম্যাচেও সন্তোষজনক নয়। তাতে হতাশই হয়েছেন ভারত কোচ। বাংলাদেশ ম্যাচে দর্শকদের মাঠে আসার আহ্বানও জানান তিনি। বলেছেন, ‘আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ, আমি যেমনটা বলেছি, এটা শুধু ভারতের খেলার বিষয় নয়। আমরা ভারতে নারীদের ফুটবলকে উৎসাহিত করতে চাই। আমার মনে হয় সবার এসে সমর্থন করা উচিত, শুধু ভারত-বাংলাদেশ নয়, যারাই খেলছে তাদেরই।’

‘আমার মনে হয় এটাই উপযুক্ত সময় এবং আমি গোয়ার সমর্থকদের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। আমরা যেভাবে খেলেছি এবং সমর্থকরা যেভাবে মাঠে এসেছে-দুটো নিয়েই আমি কিছুটা হতাশ। তাই আশা করছি, প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ-উভয় খেলার জন্যই কিছু মানুষ গ্যালারিতে এসে চিৎকার করে সমর্থন জানাবে।’- আশা ব্যক্ত করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিসপিন ছেত্রীগোয়াবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT