চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেমির প্রতিপক্ষ যেই হোক, আমরা জেতার জন্য নামবো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে লাল সবুজের দল। দুদলের বিপক্ষেই ৪-০ গোলে জিতে দারুণ ছন্দ ধরে রেখেছে নাজমুল হুদা ফয়সালের দল। সেমিতে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন, টিম ম্যানেজার শরিফ আজিজুল হাসান মোহন ও গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ।

বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ দল মাঠে কোন অনুশীলন করেনি। সকালে টিম হোটেলে ইয়োগা ও সুইমিং সেশনে অংশগ্রহণ নেন ফুটবলাররা। পরবর্তীতে ফুটবলাররা মাঠে গিয়ে ‘এ’ গ্রুপের ভারত ও পাকিস্তানের খেলা উপভোগ করেন।

বাবুফের ভিডিও বার্তায় গোলরক্ষক ইমতিয়াজ বলেছেন, ‘সেমির প্রতিপক্ষ যেই হোক, আমরা জেতার জন্য নামবো। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমরা যেন নিজেদের সর্বোচ্চটা দিতে পারি। কোচদের যেই প্ল্যানিং আমরা সেভাবে খেলবো, তাহলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।’

টিম ম্যানেজার হাসান মোহন বলেছেন, ‘শ্রীলঙ্কাকে পরাজিত করে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের সামনে লক্ষ্য সেমিফাইনাল। আজকে আমাদের ছেলেরা সকালে স্ট্রেচিং করেছে, আইস নিয়েছে সুইমিং করেছে। আমরা আমাদের প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নই, আমরা সেমির জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের সব খেলোয়াড় সুস্থ আছে। আমরা যেন সুন্দর খেলা খেলতে পারি দেশকে ভালো কিছু দিতে পারি।’

‘এ’ গ্রুপের লড়াইয়ে দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ। সঙ্গী নেপাল, দু ম্যাচের একটিতে জিতেছে তারা। স্বাগতিক শ্রীলঙ্কা কোনো ম্যাচই জিতেনি।

আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বোতে প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’ রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে নেপাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালপাকিস্তানবাংলাদেশভারতশ্রীলঙ্কাসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম: নিপীড়নের পথ পাড়ি দেওয়া দুই সরকারপ্রধান

জুন ২২, ২০২৬

পাঁচ গুণ বাড়ল জাপানে ভিসা ফি

জুন ২২, ২০২৬

শ্রোতাদের মন ছুঁতে এলো ‘মন বোঝে না’!

জুন ২২, ২০২৬

‘রোহিঙ্গা সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া’

জুন ২২, ২০২৬

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT