কক্সবাজার

বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না: ড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছেন, অনুষ্ঠানে উপস্থিত অন্য অতিথিরা ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ ড. খলিলুর রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষ্যে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, আমরা সবপক্ষের সাথে কাজ করে যাচ্ছি। যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফল হবো।

ড. খলিলুর রহমান বলেন, আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃ-গোষ্ঠির, সকল সংস্কৃতির একটি দেশ। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের একটি সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেং এ এসেছি। সকলকে তিনি শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মিয়ানমার সরকার এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে বর্তমান সরকারের বিশাল কূটনৈতিক সফলতা মন্তব্য করে ড. খলিলুর রহমান বলেন, এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপটি প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।

বিষয়:খলিলুর রহমান রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…