বাংলাদেশ

ক্যান্সার আক্রান্ত সায়েম আহমেদ বাঁচতে চায়

ক্যান্সার আক্রান্ত সায়েম আহমেদ, চিকিৎসার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত সায়েম আহমেদ, চিকিৎসার জন্য অপেক্ষা করছে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সায়েম আহমেদ (২৮) মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায়। সায়েম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুরের আহমেদ নেফা মোল্লার একমাত্র সন্তান। মিরপুর -১০ লাজ ফার্মা ফামের্সিতে বিক্রয় কর্মী হিসেবে চাকরি করেই সংসার চালাতেন তিনি।

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষে তার শরীরে ধরা পড়লো ব্লাড ক্যান্সার (বোনম্যারো)। সায়েম আহমেদ বর্তমানে সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত সায়েমের ক্যামো থ্যারাপি, রেডিও থ্যারাপি এবং বোনম্যারো ট্রান্সফিউশন করা লাগে।

চিকিৎসক জানিয়েছেন তার চিকিৎসার জন্য ৪৫-৫০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সায়েমের পরিবারের চিকিৎসা করানোর মতো কোন সামর্থ্য নেই। সায়েমের পরিবার সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা চেয়েছেন।

যারা সায়েমের চিকিৎসায় সহযোগিতা করতে চান তারা নিম্নে উল্লেখিত মাধ্যম গুলোতে পাঠাতে পারেন।

বিকাশ পার্সোনাল নাম্বারঃ-01760-939713

নগদ/রোকেট পার্সোনাল নাম্বারঃ-01719-633535

ডাচ বাংলা ব্যাংক লিঃ একাউন্ট নাম্বারঃ–
164151 287636
(Mirpur 10 Branch).

ইসলামী ব্যাংক লিঃ নাম্বারঃ-
2050 729 02 00063400
(Mirpur 10 Branch).

বিষয়:ক্যান্সার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…