চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদ্দামের শেষ দিনগুলো নিয়ে ‘চেরনোবিল’ নির্মাতার সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

উইল বার্ডেনওয়ার্পারের বই ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমা। একই নামের এই সিনেমায় সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলোর ঘটনা দেখানো হবে।

সিনেমাটি নির্মাণ করবেন  ‘চেরনোবিল’ খ্যাত এমি জয়ী সুইডিশ নির্মাতা জোহান রেঙ্ক।

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করার অভিযোগে যুক্তরাজ্য, কুয়েতসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সমর্থন নিয়ে ২০০৩ সালে ইরাক আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে বছরের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন।

পরবর্তীতে তাকে ইরাক সরকারের হাতে তুলে দেয় যুক্তরাষ্ট্র। সাদ্দামের বিচার চলাকালীন মার্কিন পুলিশের ১২ জন সদস্যকে তার ব্যক্তিগত রক্ষী হিসেবে নিয়োগ দেয়া হয়। এদেরকে বলা হতো ‘সুপার টুয়েলভ’।

জীবনের শেষ ছয় মাস সুপার টুয়েলভের সদস্যদের সান্নিধ্য পেয়েছিলেন সাবেক এই ইরাকি রাষ্ট্রপতি। প্রত্যেকের সাথেই তার হয়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের অনেক ঘটনার কথা বলার সুযোগ হয়েছিল সাদ্দাম হোসেনের। ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ বইয়ের লেখক উইল বার্ডেনওয়ার্পার ছিলেন সুপার টুয়েলভের একজন, যিনি সাদ্দামের জীবনের শেষ কিছু সময়ের সাক্ষী ছিলেন।

উইল বার্ডেনওয়ার্পারের সাদ্দামের জীবনের শেষ ছয় মাসের নানা বিষয় তুলে ধরেছেন তার বইতে। সেই ঘটনাগুলো নিয়েই তৈরি হবে সিনেমাটি। সাদ্দাম সম্পর্কে জানা যাবে অনেক অজানা তথ্য।

Reneta

সিনেমাটির প্রযোজনা করবেন রেঙ্ক ও প্যারেটস। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন বার্ডেনওয়ার্পার। স্ক্রিনরাইটার হিসেবে থাকছেন ডারবি কিয়ালে।

সূত্র: হলিউড রিপোর্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেরনোবিললিড বিনোদনসাদ্দাম হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT