চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

আকরামুজ্জামানআকরামুজ্জামান
৬:১০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, যশোর
A A

যশোরে পারিবারিক কলহের জেরে ষাটোর্ধ্ব সকিনা নামের এক নারীকে চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বস্তায় ভরে রাখা হয়। এ ঘটনায় প্রধান আসামি পুত্রবধূ মরিয়ম বেগম (২০)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক মরিয়ম যশোর কোতোয়ালী থানার বেজপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার ২২ এপ্রিল দুপুর ১টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলাম তার মায়ের নিখোঁজের অভিযোগ করেন। অভিযোগের কিছুক্ষণ পর নিজ বাসার সামনে একটি বস্তার ভেতর মায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী থানা পুলিশ। তারা আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমের পুত্রবধূ মরিয়মের আচরণে অসঙ্গতি ধরা পড়ে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরুতে ভিন্ন ভিন্ন তথ্য দিলেও, একপর্যায়ে তিনি হত্যার দায় স্বীকার করেন।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির নিয়মিত বকাঝকার কারণে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোতোয়ালী থানাপুত্রবধূ আটকবস্তাবন্দি মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT