চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো কোচিং প্যানেলসহ বরখাস্ত মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সান সিরোতে গত রোববার ইন্টার মিলানের কাছে ৩-১ গোলে হারের পর দ্রুতই পদক্ষেপ নিলো রোমা। হোসে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্ত করল ক্লাবটি। কোচিং স্টাফের সবাইকেই করা হয়েছে ছাঁটাই।

চলতি মৌসুমের শেষপর্যন্ত পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি ছিল রোমার। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরে যেতে হল। ২০২১ সালে ইতালিয়ান ক্লাবটির দায়িত্ব নিয়ে ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। ইউরোপা লিগের ফাইনালেও পৌঁছেছিলেন।

রোমার মালিক ড্যান এবং রায়ান ফ্রিডকিন যৌথ বিবৃতিতে বলেছেন, এএস রোমাতে আমাদের সকলের পক্ষ থেকে হোসেকে ক্লাবে আসার পর থেকে আবেগ এবং প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাতে চাই। রোমায় তার কর্মকাল আমাদের কাছে সবসময় দারুণ স্মৃতি থাকবে। তবে আমরা বিশ্বাস করি তাৎক্ষণিক পরিবর্তন ক্লাবের সর্বোত্তম স্বার্থে করা হয়েছে। আমরা হোসে এবং তার সহকারীদের ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভ কামনা জানাই।

ইউরোপা কনফারেন্স লিগ জয় ও ইউরোপা লিগের ফাইনালে খেললেও ২০২৩-২৪ মৌসুমে রোমা কঠিন সময় পার করছে। গত ১০ জানুয়ারি নগরপ্রতিদ্বন্দ্বী লাজিওর কাছে হেরে কোপা ইতালিয়া থেকে ছিটকে গেছে। সিরি-আ’তে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়। লিগ টেবিলে নয় নম্বরে অবস্থান করছে দলটি।

মরিনহো কোচিং ক্যারিয়ারে এফসি পোর্তো, দুই দফায় চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব পালন করেছেন । স্পারদের ডেরায় বরখাস্ত হওয়ার মাত্র ১৫ দিন পরে রোমার চাকরি নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরখাস্তমরিনহোরোমালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬

‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে ফের মেসিদের সমালোচনায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আগস্ট ১, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT