অন্যান্য

শচিনের শহরে বাংলাদেশি কিশোরের কীর্তি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ক্রিকেট খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুত, তারা ক্রিকেট খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিং কিংবদন্তি শচিন টেন্ডুলকারের শহরে বাংলাদেশের স্কুল পড়ুয়া ক্রিকেটার সামিউন বশির রাতুল করলেন সেঞ্চুরি। শচিন যে মাঠে খেলেছেন সেই জিমখানায় একশর বেশি স্ট্রাইক রেটে তিন অঙ্কে পৌঁছান এই কিশোর।

প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল (অনূর্ধ্ব-১৬) ও মুম্বাই ক্রিকেট দল (অনূর্ধ্ব -১৬) এর মধ্যকার আয়োজিত প্রথম তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড দলের ব্যাটার রাতুল ১০০ বল খেলে করে ১০৫ রান।

প্রথম ইনিংসে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে আগের দিন ১ উইকেটে ৫৭ রান তুলে দিনের খেলা শেষ করে জুনিয়র টাইগাররা।

বিষয়:অনূর্ধ্ব-১৬ দল মুম্বাই রাতুল সেঞ্চুরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…