ক্রিকেট

ভারতে অনূর্ধ্ব-১৬ দলের বিশাল জয়

ভারত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়াড়রা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের খেলোয়াড়রা একটি ক্রিকেট মাঠে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত সফরে প্রথম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে দুই ইনিংসেই দুইশর মধ্যে আটকে রাখে সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় মুম্বাই। জবাবে সামিউন বশির রাতুল (১০৫) ও দেবাশীষ সরকারের (১০১*) জোড়া সেঞ্চুরি ও রিফাত বেগের ৯২ রানের ইনিংসে ৪৪৬ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।

রোববার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ১৫৫ রানে গুটিয়ে যায় মুম্বাই। ইমতিয়াজ শিহাব চারটি ও রাতুল নেন তিন উইকেট।

 

বিষয়:অনূর্ধ্ব-১৬ দল দেবাশীষ ভারত সফর রাতুল সেঞ্চুরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…