চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

জন্মদিনে অনন্য কীর্তিতে নাম লেখালেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। কলকাতার ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষের কীর্তিটি গড়েছেন। বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন কোহলি। শচীনের সমান ৪৯ ওয়ানডে সেঞ্চুরি এখন তারও।

রোববার ম্যাচের ৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নেন কোহলি। পৌঁছে যান ক্যারিয়ারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরিতে। ২৭৭ ইনিংসে মাইলফলকে পৌঁছালেন ডানহাতি মহাতারকা। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৭৯টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

৩৫তম জন্মদিনে সেঞ্চুরি পেলেন কোহলি। ৩৩তম জন্মদিনে এই বিশ্বকাপেই শতক পাওয়া প্রথম খেলোয়াড় হন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে জন্মদিনে মার্শের আগে বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার রস টেলর। ২০১১ সালে ২৭তম জন্মদিনে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সেঞ্চুরি করেছিলেন, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

আসরে নিউজিল্যান্ড ম্যাচেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ডের পাশে নাম লেখাতে পারতেন বিরাট কোহলি। সেঞ্চুরির কাছে গিয়েছিলেন, ৯৫ রানে আউট হয়ে বাড়ান অপেক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে শূন্য রানে ফিরে যান। নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও এসেছিল সুযোগ। সেদিনও কাজে লাগাতে পারেননি, ৮৮ রানে আউট হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইডেনওয়ানডে বিশ্বকাপ ২০২৩কলকাতাকোহলিটেলরনিউজিল্যান্ডভারতমার্শলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জুন ৯, ২০২৬

আলিবাবা-বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানকে সামরিক তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬

অনার্সে বাংলা-ইতিহাস-দর্শন বিভাগ ‘বাদ দেওয়া’ প্রশ্নে যা জানালেন শিক্ষামন্ত্রী

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT