চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবুজবাগে দোল উৎসব: তরুণ‌দের ব্যাপক আগ্রহ

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৫:২১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৬
জনপদ, মৌলভীবাজার
A A

শ্রীমঙ্গ‌লে বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে উদযা‌পিত হতে যা‌চ্ছে শুক্রবার (৬ মার্চ)দোল উৎসব। সিলেট বিভাগের সবচেয়ে বড় দোল উৎসব শ্রীমঙ্গলের সবুজবাগের আয়োজনটি ষষ্ঠবা‌রের ম‌তো এবারও অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ‌্য পরিবেশে।

শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ শ্মশানঘাট রোডে সবুজবাগ দোল পূজা পরিষদের আয়োজনে উৎস‌বে হাজারো সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবাগ এলাকায় ভক্ত ও শুভার্থীদের ঢল নামবে ব‌লে আশা কর‌ছেন উ‌দ্যোক্তারা। উৎস‌বের দিনব্যাপী কর্ময‌জ্ঞে থাকছে নগর সংকীর্তন, ঐ‌তিহ‌্যবাহী ধামাইল, নাচ-গান, হোলি খেলা এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা।

Banglabid

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও উৎসবকে প্রাণবন্ত করে তুলবে। উদযাপন প‌রিষ‌দের প্রধান পৃষ্ঠ‌পোষক ও সংগঠক পিয়াস দাশ জানান, সক‌লের আন্ত‌রিক সহ‌যো‌গিতায় শৃঙ্খলা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ‌্যমে আমা‌দের দোল উৎসবের প্রস্তু‌তি সম্পন্ন কর‌তে পে‌রে‌ছি। প‌বিত্র মা‌হে রমজা‌নে এই দোল উৎসব অনুষ্ঠান সন্ধ‌্যার আ‌গেই শেষ করা হবে। প্রতিবছরই সম্প্রী‌তির দৃষ্টান্ত স্থাপন ক‌রে সবুজবাগ দোল পূজা উদযাপন প‌রিষদ।

হিন্দু শা‌স্ত্রে বলা হয়, দোল বা হো‌লি অতীতের ত্রুটি শেষ করার এবং নিজেকে পরিত্রাণ দেওয়ার, পারস্প‌রিক দেখা করে দ্বন্দ্ব শেষ করার, বিশ্বশা‌ন্তি প্রতিষ্ঠার, ভুলে যাওয়ার এবং ক্ষমা করার একটি দিন। সেইসাথে হো‌লি নতুন বন্ধু তৈরি করারও একটি উৎসব। তাই তরুণ‌দের বেশ আগ্রহ দোল উৎস‌ব নি‌য়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐ‌তিহ‌্যবাহীদোল উৎসবনাচ-গানশ্রীমঙ্গলহোলি খেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু

পরবর্তী

শ্রীমঙ্গলে ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের সভা

পরবর্তী

শ্রীমঙ্গলে ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের সভা

ঈদে চ্যানেল আইয়ে জোভান-তটিনীর ‘মন ফড়িং’

সর্বশেষ

দুটি ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, প্রকৃতি পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিল আহমেদ ও ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের আদেশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুর ও রাজবাড়ীতে দুই সেনা শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

আগস্ট ২৩, ২০২৬

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT