চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
বইমেলায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করছেন ডিএমপি কমিশনার. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল দিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

আজ শুক্রবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, হরতালসহ যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় একজন নিরাপরাধ লোকের গায়েও আমার সহকর্মীরা আঘাত করবে না। তবে আইন ভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

এসময় আওয়ামী লীগ প্রসঙ্গে কমিশনার বলেন: তারা কর্মসূচি দিতেই পারে। তবে তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেল থেকে জামিনে বের হওয়া অপরাধীদেরকেও নজরে রাখা হচ্ছে। এ নিয়ে কোনো শঙ্কা দেখছি না।

সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে ছোটখাটো দাবিদাওয়া নিয়ে সড়কে আন্দোলন থেকে বিরত থাকতে অনুরোধ জানান ডিএমপি কমিশনার। পরামর্শ দেন প্রয়োজনে ফুটপাতে দাঁড়ানোর।

Reneta

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নাজুক আমি নিজেই বলি। মানুষকে অনুরোধ করবো ছোটখাটো দাবি নিয়ে রাস্তা অবরোধ করবেন না। আমরা বলছি- আমরা কাউকে মারতে চাইনা এবং আমরাও মরতে চাই না। আমি কোন ব্রিটিশ পুলিশ না। আমি ব্রিটিশ পুলিশের কমিশনার না। রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পেটাতে চাই না। ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মধ্যে যখন সমস্যা হচ্ছিল তখন আমি আমার সহকর্মীদের বলেছি যেন কোন লাঠিচার্জ না করা হয়।

শিক্ষার্থীদের ঘটনার সময় লাঠিচার্জ করতে আপনি নিষেধ করেছেন, কিন্তু শাহবাগে মাদ্রাসা শিক্ষকদের ওপর তাহলে কেন লাঠিচার্জ করা হলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব ডিএমপি কমিশনার বলেন, “আমরা এখানে লাঠিচার্জ করিনি শুধু জল কামান দিয়েছি।”

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন: আপনাদের ও আমাদের কাজ একই। সেটি হলো জনসেবা করা। এমন কোন সংবাদ প্রচার করবে না যা জনমনে অনাকাঙ্ক্ষিত কোন নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগছাত্রলীগডিএমপি কমিশনারনাশকতাহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT