অন্যান্য খেলা

ইউএস ওপেনে শেষ চারে আলকারাজ-মেদভেদেভ

সেমির টিকিট কাটলেন সাবালেঙ্কা

আলকারাজ ও মেদভেদেভ ইউএস ওপেনের শেষ চারে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলকারাজ ও মেদভেদেভ ইউএস ওপেনের শেষ চারে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান তারকা অ্যালেক্সান্ডার জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। আরেক খেলায় স্বদেশী আন্দ্রে রুবলেভকে হারিয়ে শেষ চারে পা দিয়েছেন তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে থাকা জেভেরেভকে ৬-৩,৬-২ ও ৬-৪ ব্যবধানে হারান আলকারাজ। আরেক খেলায় রুবলেভের বিপক্ষে ৬-৪, ৬-৩ ও ৬-৪ ব্যবধানে মেদভেদেভ জয় পান।

মেয়েদের এককে চীনের ঝেং কুইনওয়েনকে ৬-১ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা ম্যাডিসন কিসের কাছে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছেন নবম বাছাই চেক রিপাবলিকান মার্কেতা ভন্ড্রোসোভা।

বিষয়:আলকারাজ ইউএস ওপেন মেদভেদেভ সাবালেঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…