চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় পা রেখেই বড় সুসংবাদ পেলেন মেহজাবীন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
বিনোদন
A A

বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসব-এর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে বাংলাদেশি ছবি ‘সাবা’!

টিআইএফএফ-এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে, সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে বাংলাদেশি ‘সাবা’।

ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গেল ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি নিয়ে প্রথমবার জানানো হয়।

জন্মদিনের দুপুরে মেহজাবীন পোস্টার শেয়ার করে জানান, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।”

সেইসাথে মেহজাবীন বলেছিলেন,“২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি।” সেই সময়ই কিছুটা আঁচ পাওয়া গিয়েছিলো যে, ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাত্রা করতে যাচ্ছে! সেই ভাবনার ব্যত্যয় ঘটেনি! মাস চারেকের মধ্যেই এলো সুসংবাদ।

‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশ গ্রহণ করেছেন। সেই সাথে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরো একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।

Reneta

মেহজাবীন ছাড়াও ‘সাবা’ চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা। ‘মাটির প্রজার দেশে’র আরিফুর রহমান ও তামিম আবদুল মজিদের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বরকত হোসেন পলাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবডিসকভারিমেহজাবীনমোস্তফা মনোয়াররোকেয়া প্রাচীলিড বিনোদনসাবাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT