চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরের আকাশে আমি সাড়ে ১৪’শ গানের গায়ক: এস ডি রুবেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A
এস ডি রুবেল গানের পরিবেশে, সুরের আকাশে সঙ্গীত পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় গায়ক এসডি রুবেল। তার গাওয়া অসংখ্য গান মানুষের মুখে মুখে। সংগীত ক্যারিয়ারে শীর্ষস্থানে থাকাবস্থাতে অভিনয়েও নাম লেখান। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটি বেঁধে সিনেমাতে করেন অভিনয়। এরপর কি সংগীত ক্যারিয়ারে ভাটা পড়ে তার?

এমনটা মানতে নারাজ এস ডি রুবেল। এ বিষয়ে তার স্পষ্ট জবাব, ‘বাংলাদেশের অডিও সেক্টরে পুরুষ শিল্পীদের মধ্যে এখনও সর্বোচ্চ গান যাদের, তাদের মধ্যে আমি অন্যতম একজন। প্রায় ১৪’শ থেকে সাড়ে ১৪’শ গান করেছি। যেটা বাংলাদেশের অডিও সেক্টরে পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে আর হবে কিনা, আমি সন্দিহান।

এই শিল্পী বলেন, আমার পৌনে চারশো অ্যালবাম রয়েছে। এটাকে যদি পপুলারিটি হিসেবে কাউন্ট করি, তাহলে আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় শিল্পীও আমি। কারণ, আমার সর্বাধিক গান। বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে বেরিয়েছে। এই গানগুলোর জন্য তাদের সম্মানি দিতে হয়েছে। সেই হিসেবে মনে করি, বাংলাদেশে আমিতো মোস্ট পপুলার।

Banglabid

সম্প্রতি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’-এ শাহরিয়ার নাজিম জয়ের অতিথি হয়ে এসেছিলেন এস ডি রুবেল। প্রসঙ্গক্রমেই আলোচনায় আসে তার গান ও সিনেমার ক্যারিয়ার।

এখনও নিজেকে ‘জনপ্রিয় শিল্পী’ মনে করেন, নাকি নতুন প্রজন্মের জন্য জায়গা খালি করে দিয়েছেন? জয়ের এমন প্রশ্নে এস ডি রুবেল বলেন,‘শৈল্পিক গায়কীটা কার কতোটা সমৃদ্ধ, সেটাই একজন শিল্পীকে মাপার প্রধান মাপকাঠি। সেই দৃষ্টিভঙ্গিতে মনে করি, যারা এখন গান করছে, তাদের তুলনায় আমি এখনও কম ভালো গান করছি না। আরেকটা কথা হচ্ছে, নিউবর্ন বেবি সব জায়গায়তেই কিছুটা প্রভাব ফেলে। কিন্তু সুরের আকাশে আমি সাড়ে ১৪’শ গানের গায়ক। সুতরাং আমাকে নিউবর্ন বেবির সাথে তুলনা করাটাও ঠিক হবে না।

অনুষ্ঠানে সিনেমায় আসার বিষয়েও কথা বলেন এস ডি রুবেল। জানিয়েছেন, আগামিতে মুক্তির অপেক্ষায় আছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি সামাজিক চেতনতামূলক সিনেমা। এটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস ডি রুবেলগায়কজয়তিনশো সেকেন্ডলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়শিল্পীসিনেমাসুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেদারল্যান্ডসের কোচিংয়ে ফিরছেন কোম্যান

পরবর্তী

হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পরবর্তী
প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য হাওরে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নগদ'র এমডি ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন ‘নগদ’র এমডি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT