আন্তর্জাতিক

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী

তেহরানে রুশ প্রধানমন্ত্রী ও ইরানি কর্মকর্তাদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানে রুশ প্রধানমন্ত্রী ও ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক, পেছনে ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তেহরান সফরে পৌঁছেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি ইরানে পৌঁছান।

সফরে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দু’দেশের সংবাদমাধ্যম। এছাড়াও পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

বিষয়:তেহরান সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…