বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, আলোচনায় অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে উভয়ের এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এছাড়া পিপলস ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর মাদাম উ জিয়াওলিংও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বিষয়:প্রধান উপদেষ্টারুশ উপ-প্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…