রাশিয়ার বিজয় অনিবার্য: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি, আন্তর্জাতিক ও রাজনৈতিক সংবাদে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিজয় অনিবার্য।
স্থানীয় সময় বুধবারে দেশটির দ্বিতীয় শহর সেন্টপিটার্সবার্গে এমন মন্তব্যই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
একটি কারখানার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিজয় সুনিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাশিয়ার জনগণের ঐক্য-সংহতি, যোদ্ধাদের সাহস, বীরত্ব এবং সামরিক-শিল্প খাতের অবদান-এসব কিছুই আমাদের জয় এনে দেবে।
২০২২ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৩২৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।





