চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের নতুন দুটি শহরের দিকে রুশ বাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলের দুটি শহরের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। যেখানে কয়েক মাস স্থবির অবস্থার পরে সম্প্রতি আবার লড়াই তীব্র হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার নিযুক্ত করা এই অঞ্চলের একজন কর্মকর্তা ভ্লাদিমির রোগভ বলেন, রুশ বাহিনী জাপোরিজিয়ার দক্ষিণের দুটি শহর অরিকিভ এবং হুলিয়াপোলের দিকে এগিয়ে যাচ্ছে। শহর দুটি এ অঞ্চলের ইউক্রেনের আঞ্চলিক রাজধানী জাপোরিজিয়া থেকে মাত্র ৫০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

রুশ বাহিনী দাবি করছে, তারা জাপোরিজিয়া অঞ্চলে একদিন অগ্রসর হওয়ার পর আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। এছাড়াও জাপোরিজিয়া শহরের বাহিরে লেজিনো গ্রামে ইউক্রেন বাহিনীর অবস্থানে হামলার দাবি করেছে তারা৷

রবিবার এক বিবৃতিতে ইউক্রেন বলেছে, জাপোরিজিয়ার আশপাশে অন্তত ১৫টি বসতিতে হামলা করেছে রুশ বাহিনী।

এ সপ্তাহে শুরুর দিকে ভ্লাদিমির রোগভ ঘোষণা করেছিলেন, অরিকিভ শহরের দিকে এগিয়ে যাবে রুশ বাহিনী। এরপর তিনি জানান, তারা ডানিয়াপার নদীর তীরবর্তী লোভকোভ শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন। এ অঞ্চলে লড়াই ধীরে ধীরে তীব্র হচ্ছে।

Reneta

গত নভেম্বরে রাশিয়া খেরসন থেকে সেনা প্রত্যাহারের পর থেকে কার্যত দক্ষিণ ইউক্রেনে যুদ্ধ অনেকটা স্থিমিত অবস্থায় ছিল। কিন্তু সম্প্রতি রাশিয়া এ অঞ্চলে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

রাশিয়া ইউক্রেনের আরও তিনটি অঞ্চলের পাশাপাশি এই অঞ্চলটিও নিজেদের বলে দাবি করে আসছে। যদিও এই অঞ্চলটির একটি বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণ করলেও পুরোটা তাদের নিয়ন্ত্রণে নেই। এ অঞ্চলের প্রধান শহর জাপোরিজিয়া এখনো কিয়েভের নিয়ন্ত্রণেই রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়ারুশ বাহিনীলড়াই
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT