বাংলাদেশ

বিনামূল্যে রাসেল ভাইপার উদ্ধার করে দেবে ‘স্নেক রেসকিউ টিম’

রাসেল ভাইপার সাপ উদ্ধারকারী দলের হাতে ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ভাইপার সাপ গাছে ঝুলছে, উদ্ধারকারীরা সাপটি ধরার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের যেকোন এলাকায় রাসেল ভাইপার সাপ দেখা গেলে সাথে সাথে তা জানানোর জন্য অনুরোধ করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

রেসকিউ টিমের সভাপতি মো. রাজু আহমেদ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই অনুরোধ জানিয়ে বলেন, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। বিনামূল্যে সাপ উদ্ধার করে আপনাকে বিপদমুক্ত করবে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ।

অপর একটি পোস্টে রাসেল ভাইপার কামড়ের শিকার হলে করণীয় বিষয়গুলোও জানান তিনি। 

  • কেউ যদি রাসেল ভাইপার সাপের কামড়ের শিকার হন, কোন ওঝা বা বেদের কাছে না গিয়ে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হসপিটালে যাবেন।
  • আমার রাসেল ভাইপার সাপ এর চিকিৎসায় অনেকেই যে ভুলগুলো করে থাকে তা হলো- কামড়ের পর এন্টিভেনম নিয়ে সুস্থ হয়ে গেলে বাসায় চলে আসেন। ১৫ থেকে ২০ দিন পর রোগী আবার অসুস্থ হন এবং সিরিয়াস অবস্থা হয়ে মারা যান। তাই এন্টিভেনম নেওয়ার পর ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

মো. রাজু আহমেদ জানান, রাসেল ভাইপার এর হেমোটক্সিন বিষ যতক্ষণ আমাদের শরীরে থাকে এর মধ্যেই আমাদের ইন্টারনাল অর্গানগুলো যেমন-(কিডনি, লিভার, ফুসফুস) ইত্যাদি এর কার্যক্ষমতাগুলো নষ্ট করে ফেলে। রোগীর এই অর্গানগুলো নষ্ট হয়ে যাওয়ায় কিছুদিন পর রোগী অনেক অসুস্থ হয়ে যায় এবং এই অর্গানগুলোর কার্যক্ষমতা নষ্ট হওয়ায় রোগী মারা যায়।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশ টিমের সাথে যোগাযোগের নম্বর, ০১৬১৪৫৮৯১১১ এবং ০১৮৪১৫৯৭০০৩। তাদের ই-মেইল ঠিকানা, snakerescueteambd2020@gmail.com।

বিষয়:রাসেল ভাইপার সাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…