জনপদ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কোভিড-১৯ দ্বিতীয় পর্যায় ঋণ বিতরণ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ঋণ বিতরণ অনুষ্ঠানে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ঋণ গ্রহণের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছ থেকে চেক গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কোভিড-১৯ দ্বিতীয় পর্যায় ঋণ বিতরণ করেছেন পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। সোমবার ২৪ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি ঋণ কমিটির আঞ্চলিক সভার এক পর্যায়ে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ আহম্মেদ, পিডিবিএফ-এর ভারপ্রাপ্ত উপপরিচালক অরুন চন্দ্র চন্দ, সিনিয়র সহকারি পরিচালক মো. হাবিবুর রহমান এবং পাবনা সদর উপজেলার এসইউডিবিও মো. আশরাফ আলী।

ঋণের যথাযথ ব্যবহারসহ নিয়মিত কিস্তি পরিশোধের পরামর্শ দিয়ে মু. আসাদুজ্জামান বলেন, নতুন নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পিডিবিএফ-এর সেবা পৌঁছে দিতে হবে। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত লক্ষ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে।

পিডিবিএফকে-এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের তত্ত্বাবধানে কোভিড-১৯ ক্ষতি কাটিয়ে উঠতে সারাদেশে উদ্যোক্তাসহ বিভিন্ন ধরনের ঋণ প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিষয়:পাবনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…