অন্যান্য খেলা

রূপসা জোন ফাইনালে খুলনা-সাতক্ষীরা, ঝিনাইদহ-নড়াইল

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ

খেলাধুলার জন্য প্রস্তুত বাংলাদেশি খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি খেলোয়াড়রা রূপসা জোন ফাইনালে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে রূপসা জোনে ফাইনালে উঠেছে খুলনা ও সাতক্ষীরা জেলা। মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছে ঝিনাইদহ ও নড়াইল জেলা। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচ হবে।

যশোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত ছেলেদের বিভাগে প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা দুর্দান্ত খেলে ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে হারায় নড়াইলকে। দ্বিতীয় সেমিফাইনালে খুলনা ৩৩-২৯ পয়েন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বাগতিক যশোরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

নারী বিভাগের সেমিফাইনাল ছিল একতরফা। প্রথম সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৬ পয়েন্টের বিশাল ব্যবধানে স্বাগতিক যশোরকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল ৬৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে।

এবারের জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরো দেশকে আটটি ভিন্ন জোনে ভাগ করা হয়েছে। রূপসা জোনে ছেলে বিভাগে পাঁচটি এবং নারী বিভাগে সাতটি দল অংশ নেয়। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দলগুলো আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে খেলবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। রূপসা জোনের আগে পদ্মা, তিস্তা ও ব্রহ্মপুত্র জোনের খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিষয়:খুলনা ঝিনাইদহ নড়াইল যশোর রূপসা সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…