আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা দিলেন ‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডক

মিডিয়া মোগল রুপার্ট মারডকের ছবি, পদত্যাগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব রুপার্ট মারডক, যিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মিডিয়া মোগল খ্যাত ধনকুবের রুপার্ট মারডক। রুপার্ট তার প্রতিষ্ঠানের সহকর্মী ও কর্মকর্তা-কর্মচারিদের কাছে একটি চিঠিতে এ ঘোষণা দিয়েছেন।

সিএনএন জানিয়েছে, রুপার্ট তার চিঠিতে লিখেছেন, আমার পুরো পেশাগত জীবনে আমি প্রতিনিয়ত সংবাদ এবং ধারণার সাথে জড়িত ছিলাম এবং এটি পরিবর্তন হবে না। এখানে সত্যিই প্রতিভাবান একটি দল আছে। তাই আমি মনে করি এটাই আমার জন্য উপযুক্ত সময়।

পদত্যাগের পর তার ছেলে লাচলান মারডক উভয় কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত হবেন। রুপার্ট মারডক তার ছেলেকে একজন আবেগপ্রবণ ও নীতিনির্ধারক নেতা বলে অভিহিত করেছেন।

৯২ বছর বয়সী মিডিয়া ব্যক্তিত্ব রুপার্ট ১৯৫০ এর দশকে সংবাদপত্রের ব্যবসায় নেমেছিলেন। ১৯৮৫ সালে তিনি ৬০০ মিলিয়ন ডলারের বিনিময়ে ফক্স কিনে নেন। ১৯৮৬ সালে বেশ কয়েকটি মার্কিন টেলিভিশন স্টেশন কেনা এবং ফক্স ব্রডকাস্টিং তৈরি করার পরে টিভি ব্যবসায় নামেন রুপার্ট।

বিষয়:চেয়ারম্যান রুপার্ট মারডক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…