চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় গুজব রুখতে সতর্ক থাকতে হবে: র‌্যাব মহাপরিচালক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ
A A
র‌্যাব মহাপরিচালক দুর্গাপূজায় গুজব রুখতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা উপলক্ষে গুজবকে চ্যালেঞ্জ উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, দুষ্কৃতচক্র গুজবের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। এজন্য গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। 

আজ বুধবার রাজধানীর বনানী পূজামণ্ডপে নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় র‌্যাব মহাপরিচালক বলেন, পূজা উপলক্ষে ছোটখাটো চ্যালেঞ্জ থাকে। এর মধ্যে গুজব একটি চ্যালেঞ্জ। গুজবের মাধ্যমে দুষ্কৃতচক্র আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। র‌্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করছে। গুজবের বিষয়ে র‌্যাবের কঠোর অবস্থান থাকবে। যাতে কোনো গুজব দুর্গাপূজার আয়োজন বিঘ্ন ঘটাতে না পারে। এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন রয়েছি।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর থেকেই র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এবার পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ড ছাড়াও বিশেষভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। আমরা আশা করি নির্বিঘ্নে, সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন করতে সক্ষম হবো।

র‌্যাব মহাপরিচালক দুর্গাপূজায় গুজব রুখতে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ও র‌্যাব হেডকোয়ার্টারের কন্ট্রোল রুম থেকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে। অন্যবারের চেয়ে এবার সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে র‌্যাব ডিজি শহিদুর রহমান বলেন: সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, আমাদের জন্যও চ্যালেঞ্জ। র‌্যাব সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছে। সম্মিলিত প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার ক্ষেত্রে কোনো অসাধুচক্র, দুষ্কৃতকারী কোনোভাবে সুযোগ পাবে না।

Reneta

এছাড়া র‌্যাব ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে বলে জানান তিনি।

‘আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি’
রাজধানীর গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক বলেন, র‌্যাব মহাপরিচালক যে আশার বাণী শোনালেন, তার আলোকরশ্মি আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত সক্রিয়ভাবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র‌্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা মায়ের পূজা করতে পারব।

র‌্যাব মহাপরিচালকের সঙ্গে সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, যদিও এর মাঝে কিছু কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সামান্য কিছু দুষ্টু লোক আছেন যারা এসবের সুযোগ নিতে চায়। আমরা আশা করছি, তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে। আমরা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে এ দেশে সবাই সমান অধিকার নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চাই। এ দেশে হিন্দু সম্প্রদায় সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মফস্বলে যেসব স্থানে পূজা হচ্ছে, সেখানে যেন নির্বিঘ্নে উদযাপন করা যায় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবনিরাপত্তাবনানী পূজামণ্ডপর‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানশারদীয় দুর্গাপূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT