চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৬ আসনেই তৃণমূল এগিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
বাংলার উপনির্বাচনে তৃণমূলের জয় উদযাপন করছে কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা উপনির্বাচনের ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ হচ্ছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুরু থেকেই ৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকি গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট থেকে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, সেই মাদারিহাটে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার সকাল থেকে ভোট গণণা শুরু হয়। এর আগে চলতি মাসের ১৩ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলোর মধ্যে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির। তবে, এবারের নির্বাচনের ফলাফলে অবশ্য তৃণমূল ৬-০ করার দিকে এগিয়ে যাচ্ছে। ভোট গণনা শুরু হতেই প্রতিটি কেন্দ্রেই এগিয়ে গিয়েছে শাসক ঘাসফুল শিবির।

নৈহাটিতে জয়ের পর তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হলো, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।

মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০ হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে।

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে এক লাখ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়।

নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮ হাজার ৯১০ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।

মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২২ হাজার ৪১৭ ভোটে। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭৪ হাজার ৬৭৩ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ২৫৬ ভোট। সিপিআই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৪৭৩ ভোট। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে গিয়েছে এক হাজার ৬৬৩ ভোট।

সিতাইয়ে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের উল্লাস। বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উপনির্বাচনে ফলাফল নিয়ে রেজাল্ট আসুক, এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয়। উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনি হচ্ছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে। অন্যদিকে বাংলার এই ফলাফল ব্যাতিক্রম নয়, উপনির্বাচনে এমনই ফলাফল হয়। তবে ২৬-এ বিজেপি সরকার গঠন করবে। কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরেও জিতেছি, ২৪-এ লোকসভায় জিতেছি। ২৬-এও জিতব। মানুষকে বোকা বানাতে, বোকা বোকা কথা বলছেন মুখ্যমন্ত্রী।

ট্যাগ: উপনির্বাচনপশ্চিমবঙ্গভারতভারতের উপনির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে: কর্নেল অলি

পরবর্তী

মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে: রিজভী

পরবর্তী
রিজভী ভাষণ দিচ্ছেন, পাশে সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের অধিকার আদায়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে: রিজভী

খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনা করছেন বিএনপি নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রা ও বিএনপির ভবিষ্যৎ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT