দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছিলেন নোয়াখালীর খন্দকার রুহুল আমিন। কিন্তু হাইকোর্টের আদেশে বেরিয়ে আসে সত্য ঘটনা। পুলিশের বিশেষ শাখা-এসবি’র তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, রুহুল আমিন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র- দু’দেশেরই নাগরিক। আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।







