চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলকে বিদায়ী সম্মাননা দিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রুবেল হোসেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তারকা পেসার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের কথা জানান। লাল-সবুজ জার্সিতে অসামান্য অবদান রাখায় রুবেলকে মাঠ থেকে বিদায় দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি।

সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রুবেল হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হবে। বিসিবির পক্ষ থেকে ম্যাচে রুবেলকে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত জানান রুবেল, দীর্ঘদিনের সাবেক সতীর্থ বিসিবি সভাপতি তামিম ইকবাল তখন তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুভেচ্ছা জানান। এবার রুবেলের বিদায়কে আরও স্মরণীয় করে রাখতে চলেছে বিসিবি।

২০২১ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন রুবেল। এরপর ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকবার দেখা গেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন না। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ওয়ানডেতে ১২৯, টেস্টে ৩৬ ও টি-টুয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। টেস্টে ও ওয়ানডেতে তার একটি করে ফাইফার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়ায় খেলে যাওয়ার ইচ্ছা আছে রুবেলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিরুবেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির আদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT