চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচালনা করেছি: রোজিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২২
বিনোদন
A A

অভিনেত্রী হিসেবে কয়েক দশক মাতিয়েছেন চিত্রনায়িকা রোজিনা। তবে পরিচালনায় এই প্রথম। জনপ্রিয় এ নায়িকা ‘ফিরে দেখা’ নামে একটি ছবির মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণ করলেন। তার এ ছবিটি সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে মঙ্গলবার।

প্রথম সিনেমা বানিয়ে বেশ উচ্ছ্বসিত রোজিনা। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, পরিচালনা করা অনেক দায়িত্বের ব্যাপার। অনেকদিকে খেয়াল রাখতে হয়। কয়েক দশকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিচালনা করেছি। আমার চেষ্টায় কোনো কমতি রাখিনি। আমার বিশ্বাস দর্শক আমার নির্মাণে ‘ফিরে দেখা’ উপভোগ করবেন।

রোজিনা বলেন, ঈদুল আযহার পরে জোরেসোরে প্রচারণা শুরু করবো এবং সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ‘ফিরে দেখা’ মুক্তি দেব।

পরিচালনার পাশাপাশি এতে নিজে অভিনয়ও করেন রোজিনা। আরও রয়েছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া। গেল বছর রাজবাড়ি জেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। ‘ফিরে দেখা’ সরকারি অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, রোজিনা আপু সিনেমার লিজেন্ড। তার নির্দেশনায় প্রথমবার সিনেমা কর‍ছি। নতুন সিনেমা, নতুন পরিবেশে কাজ করছি। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। শুটিং হয়েছে রাজবাড়িতে। আমি নিজেও রাজবাড়ির ছেলে। শুটিং করতে গিয়ে অন্যরকম একটা টান অনুভব করেছি। সবকিছু মিলিয়ে ফিরে দেখা খুব গোছানো সিনেমা হয়েছে।

সিনেমাটির চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। রোজিনা বলেন, শুটিং করতে গিয়ে আমি বারবার সেই শৈশবে ফিরে যাচ্ছিলাম।

Reneta

রোজিনা বলেন, গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে। আমি বিশ্বাস করি অভিনয়ে যেমন দর্শক আমাকে গ্রহণ করেছেন, কাজগুলো মনে রেখেছেন; পরিচালনাতেও আমার কাজ দর্শক দেখবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিয়াস কাঞ্চননিরবরোজিনালিড বিনোদনসিনেমাস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

সাকিবের সঙ্গে মাশরাফী ও দুর্জয়ের নাম নিতে পরামর্শ তামিমের

এপ্রিল ৩০, ২০২৬

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন

এপ্রিল ৩০, ২০২৬

রাজনৈতিক ব্যক্তিত্বকে অর্থনৈতিক খাতে পদায়ন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এপ্রিল ৩০, ২০২৬

শের-ই-বাংলায় গ্যালারিতে শেড বসানো ও সোলার স্থাপনের উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT