অন্যান্য খেলা

দশমিক ব্যবধানে স্বর্ণ যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের

ছেলে-মেয়েদের অলিম্পিক রোয়িং

বাংলাদেশের নারী ও পুরুষ জলক্রীড়া প্রতিযোগীদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী ও পুরুষ জলক্রীড়া প্রতিযোগীরা প্রশিক্ষণ নিচ্ছেন ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দশমিক ব্যবধানের পার্থক্যে স্বর্ণের ফয়সালা হয়েছে ছেলে ও মেয়েদের চারজনের রোয়িং ইভেন্টে। ছেলেদের চারজনের ইভেন্টে নিউজিল্যান্ডকে হারিয়ে স্বর্ণ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অলিম্পিক আসরে মেয়েদের ইভেন্টে গ্রেট ব্রিটেনকে হারিয়ে স্বর্ণ জিতেছে নেদারল্যান্ডস।

ছেলেদের এ ইভেন্টে চারজনের মার্কিন যুক্তরাষ্ট্রের দল দশমিক ৮৫ সেকেন্ডের ব্যবধানে হারায় নিউজিল্যান্ডকে। স্বর্ণ জেতা দলটির সময় লাগে মোট ৫ মিনিট ৪৯ দশমিক ০৩ সেকেন্ড।

রৌপ্য জেতা নিউজিল্যান্ড দলের সময় লেগেছে ৫ মিনিট ৪৯ দশমিক ৮৮ সেকেন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে গ্রেট ব্রিটেন। তাদের মোট সময় লেগেছে ৫ মিনিট ৫২ দশমিক ৪২ সেকেন্ড।

মেয়েদের চারজনের ইভেন্টে স্বর্ণের ফয়সালা হয়েছে দশমিক ব্যবধানে। স্বর্ণ জেতা নেদারল্যান্ডস মেয়েদের মোট সময় লাগে ৬ মিনিট ২৭ দশমিক ১৩ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রৌপ্য জেতা গ্রেট ব্রিটেনের মেয়েদের মোট সময় লেগেছে ৬ মিনিট ২৭ দশমিক ৩১ সেকেন্ড। ব্রোঞ্জ জেতা নিউজিল্যান্ড মেয়েদের মোট সময় লাগে ৬ মিনিট ২৯ দশমিক ০৮ সেকেন্ড।

বিষয়:ইউএসএ গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড নেদারল্যান্ডস প্যারিস অলিম্পিক-২০২৪ রোয়িং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…