প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে রোয়িংয়ে ১৫ সেকেন্ডের ব্যবধান গড়ে স্বর্ণ জিতে নিয়েছে গ্রেট ব্রিটেন। মেয়েদের চারজনের রোয়িং ইভেন্টে দেশটির লরেন হেনরি, হান্নাহ স্কট, লোলা অ্যান্ডারসন এবং জর্জিনা ব্রেশও পদক আনেন। নেদারল্যান্ডসকে হারিয়েছেন তারা।
প্রতিযোগিতায় শেষধাপে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। শেষ মিনিটে এসে পার্থক্য গড়ে দেন ব্রিটেনের অ্যাথলেট দল। দলটির সময় লাগে মোট ৬ ঘণ্টা ১৬ মিনিট ৩১ সেকেন্ড। এ নিয়ে আসরের পঞ্চম দিনে এসে ব্রিটেনের সোনা হল ৬টি।
রৌপ্য জেতা নেদারল্যান্ডসের সময় লেগেছে ৬ ঘণ্টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড। ওই ১৫ সেকেন্ড সময় তাদের স্বর্ণবঞ্চিত করে। ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে জার্মানির মেয়েরা, তাদের সময় লাগে ৬ ঘণ্টা ১৯ মিনিট ৭০ সেকেন্ড।







