আদালত

জুলাই আন্দোলনে ব্যবহার হয়েছে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের সময় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ, ধোঁয়া ও ভাঙচুরের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই আন্দোলনকারীদের ওপর ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি খরচ করা হয়েছে। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি। শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউশন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় দ্বিতীয় দিনের মতো ট্রাইবুনালে দেয়া সাক্ষে এই তথ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি ও সাক্ষ্য সরাসরি সম্পচার করা হয়।

প্রসিকিউশনের দাবি, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর।

সকালে কুষ্টিয়ায় ৭ জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে এই দিন ধার্য্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।

এছাড়া, রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…