রাজনীতি

জিএম কাদের-মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির দায়িত্বে রওশন এরশাদ

জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু অব্যাহতি সভায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু অব্যাহতি নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও ভাঙ্গনের মুখে পড়লো জাতীয় পার্টি। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে দলীয় গঠনতন্ত্রের ২০/১ ধারায় অব্যাহতি দিয়ে এবার নিজেই দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজবাসায় আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষনা দেন তিনি। দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে কাজী মামুনুর রশিদের নাম।

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃতদের স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে রওশন এরশাদ জানান, শিগগিরই জাতীয় পার্টির সম্মেলন করা হবে। দলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মানুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।

বিষয়:অব্যাহতি জাতীয় পার্টি জিএম কাদের দায়িত্ব মুজিবুল হক চুন্নু রওশন এরশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…