চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর পর জোড়া ছবি, রোশান কী ঈদ কপালে নায়ক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
বিনোদন
A A

প্রতি ঈদেই চিত্রনায়ক রোশানের ছবি থাকছে। আগের ঈদে ‘জ্বিন’ ও ‘পাপ’ দুটি ছবি এনেছিলেন এ নায়ক। এবারও জোড়া ছবি নিয়ে আসছেন রোশান। ঈদে মুক্তি পেতে যাওয়া তার ছবি দুটি হচ্ছে ‘মায়া: দ্য লাভ’ এবং ‘ডেডবডি’। 

ছবি দুটি দুই ধাঁচের উল্লেখ করে রোশান বলেন, মায়া: দ্য লাভ হচ্ছে রোমান্টিক অ্যাকশন ধাঁচের ছবি। আর ডেডবডি হরর থ্রিলার। মুক্তির আগে এ ছবিতে আমার চরিত্রের ধারণা আগেই দিতে চাই না। তবে আমার বিশ্বাস দর্শকরা দুটি চরিত্র দেখে মুগ্ধ হবেন।

‘রক্ত’ ছবি দিয়ে ২০১৬ সালের ঈদে অভিষিক্ত হয়েছিলেন রোশান। এরপর তার বেপরোয়া, সাইকো ছবিগুলো ঈদে এসেছিল। প্রতি ঈদে ছবি আসায় অনেকেই রোশানকে ঈদ কপালে নায়ক বলে থাকেন। আসলেই কী রোশান ঈদ কপালে নায়ক?

শুনেই হাসলেন রোশান। চ্যানেল আই অনলাইনকে বললেন, দেখুন আমি নিজেও আশা করিনা ঈদে জোড়া ছবি আসুক। একটা ছবি এলে ভালোভাবে প্রমোশনও করা যায়। তবে জোড়া ছবি আসায় আমি মোটেও নাখোশ নই। আমি একটু বেশি এক্সাইটেড।

‘শিক্ষার্থী হিসেবে ভালো পরীক্ষা দিয়েছি। এখন রেজাল্টের অপেক্ষায় আছি। যত ভালো শিক্ষার্থীই হোক রেজাল্টের আগে একটু তো টেনশন হয়! আমারও একটু উদ্দীপনা কাজ করছে। দর্শকদের বলবো, আপনারা ছবিগুলো দেখে ভালো মন্দ শেয়ার করেন।’

রোশান আরও বলেন, যেহেতু অনেকগুলো ছবি করেছি, এজন্য প্রতি ঈদে প্রযোজকরা আমার ছবি মুক্তি দেন। এই ঈদে তো আছেই, আগামী কোরবানির ঈদেও আমার ‘রিভেঞ্জ’ এবং ‘পুলসিরাত’ ছবি আসবে। দুটি ছবিও দুই ধাঁচের। যারা আমার কাজ দেখে তারা জানে আমি চেষ্টা করি ভিন্নতা রাখতে। তাছাড়া ঈদে আমাদের সিনেমায় ইন্ডাস্ট্রি জমে ওঠে। সেখানে আমার কাজ থাকে। এতে ফিল গুড অনুভূতি পাওয়া যায়।

Reneta

এদিকে, ঈদে মুক্তির তালিকায় আছে আরও প্রায় ১০ ছবি। এসবের ছবির ভিড়ে রোশান তার ‘মায়া’ ও ‘ডেডবডি’কে আলাদা করলেন এভাবে, আমার দুটি ছবিই ভালো গল্পের। এমন ছবি দর্শকরা দেখেন অতীতে প্রমাণ আছে। দুটি ছবিই তারকাবহুল ছবি।

ছবি দুটিতে রোশানের সহশিল্পী আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও শবনম বুবলী, ওমর সানী, শ্যামল মাওলা, রাশেদ অপু। কলকাতার অন্বেষা। রোশান বলেন, ‘মায়া’ ও ‘ডেডবডি’ দুটি ছবিই দারুণ দারুণ লোকেশনে শুট করা হয়েছে। আমি আত্মবিশ্বাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাডেডবডিবুবলীমায়া দ্য লাভরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT