নিয়ম মেনে ছাদকৃষি করলে এডিস মশা হবে না বরং নগর কৃষির বহুমাত্রিক সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। নিরাপদ ছাদকৃষি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মশালায় তিনি বলেন, সিটি কর্পোরেশননের পক্ষ থেকে ছাদকৃষি উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভালো ছাদকৃষির জন্য ওয়ার্ডভিত্তিক পুরস্কারের ঘোষণা দেন উত্তর সিটি মেয়র। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছাদকৃষির চ্যালেঞ্জগুলো মোকাবেলার কৌশল রপ্ত করার ওপর জোর দিয়েছেন।







