গাজীপুর

সৌদি আরবে দুর্ঘটনায় গাজীপুরের রনি নিহত

নারীরা একত্রে আলোচনা করছে, সামাজিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ঘরে নারীরা একত্রে আলোচনা ও সমাবেশ করছে, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। ওমরা করতে গিয়ে ৮ বাংলাদেশিসহ নিহত হয়েছেন ২৪ জন হজ্জ যাত্রী। যাদের মধ্যেএকজনের বাড়ি টঙ্গির মুদাফা এলাকার ইমাম হোসেন রনি।

ইমাম হোসেন রনি গাজীপুর জেলার টঙ্গির মুদাফা এলাকার আব্দুল লতিফের ছেলে। তিন ভাই ও এক বোনের মাঝে রনি মেজো। সন্তানের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের দাবি তাদের।

উল্লেখ্য, সোমবার সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে বাস দুর্ঘটনায় আট বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়:সড়ক দুর্ঘটনা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…